• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
প্রিমিয়ার লিগে হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির রিভার প্লেটের দুই বন্ধু আলভারেজ-এনজো: এক লক্ষ্য, দুই পথ মস্তিষ্কে টিউমারের সঙ্গে লড়াই করে ফিরলেন হলিউড অভিনেত্রী বিজি ফিলিপস ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে চমকে দিলেন মাশা হঠাৎ আলোচনায় ইন্দোনেশিয়ান অভিনেত্রী আগনেজ মো পুরোনো নৌকা, হারানো গুপ্তধনের খোঁজ ও একদল তরুণের অটুট বন্ধুত্ব ‘আউটার ব্যাঙ্কস’ অলৌকিকভাবে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়ে ঢাকায় অপু বিশ্বাস পৃথিবী থেকে বিদায় নিলেও মাইকেল জ্যাকসনের গান, নাম আজও অম্লান নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: খুলনা ও বরিশাল বিভাগের মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি করেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। বুধবার (২০ মে) দুপুরে বাগেরহাট সদরের খান জাহান আলী মাজার সংলগ্ন রূপকথা হোটেলের সম্মেলন কক্ষে খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ এই সভায় এ সিদ্ধান্ত নেন।
সভায় বক্তারা বলেন, যে সকল সড়কে বাস মিনিবাস চলাচল করে সেই সকল সড়কে কোন প্রকার ইজিবাইক, মহেন্দ্র, থ্রি হুইলার চলাচল করতে পারবেনা। যে সকল সড়কে বাস মিনিবাস চলাচল করে না সেই সকল সড়কে ইজিবাইক, মাহেন্দ্র, থ্রি হুইলার চলাচল করবে। এছাড়া খুলনা-বরিশাল-ভায়া পিরোজপুর-মোরেলগঞ্জ-শরণখোলা রুটে পূর্ব নির্ধারিত ১৮টি বিআরটিসি গাড়ির বেশি চলাচল করতে পারবে না।
বক্তারা বলেন, বিআরটিসি সহ সকল দূরপাল্লা পরিবহন জেলা সদরে একটিমাত্র কাউন্টার রেখে পথিমধ্য থাকা সকল কাউন্টার অপসারণ করতে হবে। এ সকল দাবিগুলো আগামী ১১ জুনের মধ্যে বাস্তবায়ন না হলে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ নিয়ন্ত্রণাধীন সকল সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্ত: জেলা বাস মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। রুপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। মহিষপুরা-খুলনা আন্ত:জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি আজহার আলী মিন্টু। বাগেরহাট-রুপসা আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী। পিরোজপুর জেলা বাস মিনিবাস কোর্স ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আছাদুজ্জামান ও অর্থ সম্পাদক অশোক কুমার দাস। ঝালকাঠি জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক মোঃ রাজু ও মো সাইদুল ইসলাম খোকন। রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লাভলু ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস। বাগেরহাট আন্ত:জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। মহিষপুরা-খুলনা আন্ত:জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ রাসেল ও সাধারণ সম্পাদক জাহিদ শেখ। বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুর রহমান। পিরোজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ। ঝালকাঠি জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনিসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category