• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেয়া যাক : সামিরা খান মাহি

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজরে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই অভিনেত্রী। সেখানে নিজের নানা মুহূর্ত ও ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায় এবার রোবটের একটি ভিডিও প্রকাশ করে ভিন্নরকম মন্তব্য করেছেন মাহি। তার লেখা ক্যাপশনটি এরই মধ্যে নেটিজেনদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
রোবটের একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’ মাহির পোস্টের নিচে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজনের মন্তব্য, ‘রোবট ঠিক আছে অন্তত বেইমানি করবে না।’
মাহির এই পোস্টকে ঘিরে নেটিজেনদের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে মজার এক আবহ। তবে অভিনেত্রীর মন্তব্যটি নিছকই মজার ছলে করা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প তা অবশ্য স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। পরবর্তীতে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দু’পা’সহ একাধিক নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category