• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
পাথরঘাটায় লেমুয়া বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই. ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা তীব্র তারল্যসংকটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির ডলারের এক ম্যাচ আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল গোলবন্যা আর রেকর্ডের ভিড়ে পাসিংয়ে সেরা আর্জেন্টিনা ৮ বছরের পুরোনো ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী ২০২৬ বিশ্বকাপে মিলে যাচ্ছে ইসরায়েলের সাহায্যে কি তাহলে ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে এনবিআর ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, ধাপে ধাপে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯ শতাংশ

‘মিষ্টি’ চরিত্রেই দেখেছে দর্শক তবে এবার ‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : রোম্যান্টিক নায়িকা বলতে যা বোঝে দর্শক, দিলারা হানিফ পূর্ণিমা যেন তা-ই। প্রায় দিন দশকের ক্যারিয়ারে তাকে ‘মিষ্টি’ চরিত্রেই দেখেছে দর্শক। নেতিবাচক কিংবা ডার্ক শেডের কোনো চরিত্রে সেভাবে পাওয়া যায়নি।
সে অপূর্ণতা অনুভব করেন খোদ পূর্ণিমাও। তাই ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার ইচ্ছে, ভিলেন বা খল চরিত্রে অভিনয় করার। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে গিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’
পূর্ণিমার ধারণা, তার চেহারার কোমলতার কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে ভাবেননি। অভিনেত্রীর ভাষ্য, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’
প্রসঙ্গত, অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা। মাঝে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল, তাও বছর তিনেক আগে। এরপর টুকটাক সঞ্চালনায় দেখা দেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category