• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়: নাহিদ ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী ইলিশ শিকারের মহোৎসব সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল নাটোরে শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক, দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে রাতভর ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার করল ছাত্রদল জামিন পেলেন ফেসবুক লাইভে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করা সেই নারী

মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: ফের মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডনের ৩২ বছর আগের সিনেমা ‘মোহরা’। এটি পরিচালনা করেছেন রাজীব রাই। ১৯৯৪ সালের এই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল। আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবির ‘ফোর কে’ রেজ়োলিউশনে সংরক্ষণ করা সংস্করণ। এদিকে ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির। বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেবেন ‘রামায়ণ’ও ‘মোহরা’।
‘ত্রিমূর্তি ফিলম্‌স প্রাইভেট লিমিটে়ড’-এর তরফে অক্ষয়-রাবীনার ছবির পুনরায় মুক্তি পাওয়ার খবর প্রকাশ করা হয়েছে। দীপাবলির আবহে দু’টি হিন্দি ছবিই বিপুল পরিমাণে দর্শককে প্রেক্ষাগৃহমুখী করবে বলে মনে করছেন ফিল্ম সমালোচকেরা।
১৯৯৪ সালের ১ জুলাই প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মোহরা’। অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক ছবি এটি। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে নতুন ঝলক মুক্তি পেয়েছে। সঙ্গে লেখা হয়, ‘ক্ষমতা ও বিশ্বাসঘাতকতার প্রাণঘাতী লড়াইয়ের শিকার হতে পারে যে কেউ। গল্পের মোচড়, থ্রিল আর গানগুলি উপভোগ করুন আবার, যা ‘মোহরা’কে অবিস্মরণীয় করে তুলেছিল। ৩২ বছরের পূর্তি উদ্‌যাপনে শামিল হন। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে ৬ নভেম্বর।
মোহরা ১৯৯৪ সালের অন্যতম সফল হিন্দি ছবি। ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি ছিল এটি। প্রথম স্থানে ছিল ‘হম আপকে হ্যায় কৌন!’


আপনার মতামত লিখুন :
More News Of This Category