• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের চট্টগ্রামের ভাষায় বিভিন্ন গালি দিয়ে আলোচনায় আসা অ্যাডভোকেট কামাল উদ্দিন আদালত থেকে মুক্তি পেয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণে বলেন, সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।
এর আগে শুক্রবার রাতে পলাতক এক ছাত্রলীগের নেতার নেতৃত্বে অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাও করে মবের চেষ্টা করা অভিযোগ ওঠে। পরে সিএমপির কর্ণফুলী থানার পুলিশ গিয়ে কামাল উদ্দিনকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার বিকেলে সিএমপির ৮৮ ধারায় তাকে আদালতে সোপর্দ করলে আদালত কামাল উদ্দিনকে মুক্তি দেন। মুক্তি পেয়ে কামাল উদ্দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে।
আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে। আমি সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।’
কামাল উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন মামলায় তিনি এখনো আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ গণমাধ্যমকে বলেন, বাসা ঘেরাওয়ের খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কামাল উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত উনাকে মুক্তি দেন। ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন।
নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন। তার এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই সেসব ভিডিও শেয়ার করেছেন। মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category