• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন থানায় এসে আটক ৫ বিএনপি-জামায়াত নেতা

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় এসে আটক বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে মিরপুর থানা থেকে ছাড়া পেয়েছেন তারা। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৯ মে) রাতে মিরপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় আসলে একজন ইউপি মেম্বরসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে আটক করে পুলিশ। তারা হলেন– উপজেলার নওদা আজমপুর গ্রামের নূর মোহাম্মদের মোল্লার ছেলে স্থানীয় মেম্বার এনামুল হক (৪৫), একই গ্রামের আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), মৃত মেহের আলী মালিথার ছেলে আলাউদ্দিন (৪৩), রমজান মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলীর ছেলে রবিউল ইসলামকে ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে মাদকসহ থানায় নেওয়ার পর সেখানে উপস্থিত হন একই এলাকার বিএনপি এবং জামায়াতের স্থানীয় পাঁচ জন নেতা। তারা আটক মাদকব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা ওসির সঙ্গে তর্কে জড়ান। পরে পুলিশ ওই পাঁচজনকে হেফাজতে নেয়।
মিরপুর থানা পুলিশের শহিদুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আমলা ক্যাম্পের ইনচার্জ রাকিবুল ইসলাম নওদা আজমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলার সময় রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৮টি ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। যার কাছ থেকে রবিউল মাদক কিনেছেন তার নামসহ ক্যাম্প ইনচার্জ বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা পরে স্থানীয় নওদা আজমপুর গ্রামের বিএনপি সমর্থিত মেম্বার এবং তার সঙ্গে জামায়াতের চার নেতা থানায় এসে বারবার অনুরোধ করেন এই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য। মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া যাবে না বলার পরও তারা অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আমার (ওসি) হেফাজতে নিয়ে রাখি।’ তিনি আরও বলেন, ‘রবিবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদের সতর্ক করে করে মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে মাদকের জন্য আর কোনোদিন তদবির করবেন না শর্তে ছেড়ে দেওয়া হয়। এই মাদকবিরোধী অভিযান মিরপুরে অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category