• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

মেয়ে ও স্বামীকে নিয়ে ছুটির মেজাজে আলিয়া ভাট

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউড তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ব্যস্ত শিডিউলের মাঝেও পরিবারকে সময় দেয়ার কোনো সুযোগই হাতছাড়া করতে চান না । নিজ নিজ সিনেমার শুটিংয়ের কঠিন চাপ সামলে মেয়েকে নিয়ে সম্প্রতি একান্তে কিছুটা সময় কাটালেন এই তারকা জুটি। সেই মধুর ছুটির মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নেয়ামাত্রই তা অন্তর্জালে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছুটির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। ছবিগুলোতে তাদের শান্ত ও নিরিবিলি এক সমুদ্র সৈকত উপভোগ করতে দেখা যায়। একটি ছবিতে দেখা যায়, রণবীর ও আলিয়ার মাঝখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে ছোট রাহা। অন্য একটি ছবিতে দেখা যায়, বিছানায় মেয়েকে জড়িয়ে ঘুমিয়ে আছেন অভিনেত্রী। এছাড়া সাদা বিচওয়্যারে নিজের একটি সুন্দর মিরর সেলফিও পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পুরোনো চমৎকার দিনগুলো, আদর আর ভালোবাসা।’
ছবিতে দেখা যায়, রঙিন পোশাকে খুদে রাহাও ছিল বেশ ফুরফুরে মেজাজে। এর আগে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে মেয়ে রাহাকে নিয়ে আবেগঘন কথা বলেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, সন্তান আসার পর তার জীবনের অগ্রাধিকারগুলো বদলে গেছে। এখন প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে পরিবার ও মেয়ে রাহাই তার প্রথম পছন্দ। এমনকি পাপারাজ্জিদের সঙ্গেও রাহার এখন নিজস্ব এক সুন্দর রসায়ন তৈরি হয়েছে।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও এই তারকা দম্পতি সমান ব্যস্ত। সম্প্রতি আলিয়া ভাটের অ্যাকশনধর্মী ছবি আলফা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। খুব শিগগিরই তাকে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় দেখা যাবে। অন্যদিকে, রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন নীতেশ তিওয়ারির বড় বাজেটের ছবি রামায়ণ নিয়ে। নীতিশ তিওয়ারি পরিচালিত ও নামিত মালহোত্রা প্রযোজিত প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই বিশাল প্রজেক্টটি দুই ভাগে মুক্তি পাবে, যার প্রথম অংশটি এ বছরের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category