• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচেই ২–১ গোলে হারল আর্জেন্টিনা

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: গত অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৪–০ গোলে জয়ের পর নিকো পাজের দারুণ এক অর্জনের কথা জানিয়েছিল ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’। ২০২৪ সালে আর্জেন্টিনা দলে অভিষেকের পর সেটা ছিল পাজের টানা ১২তম জয়। আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে অভিষেকের পর সেটা কোনো খেলোয়াড়ের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। তারপর বুরকিনো ফাসো ও বেনিনের বিপক্ষেও প্রীতি ম্যাচ জিতে সেই রেকর্ড আরও উঁচুতে নিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু এবার নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে এসে প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারে সেই উচ্চতা থেকে মাটিতে নামতে হলো লিওনেল মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরিকে।
আর্জেন্টিনার হয়ে ১৫তম ম্যাচে এসে এটাই প্রথম হার পাজের। অর্থাৎ আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে অভিষেকের পর কোনো খেলোয়াড়ের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন এটাই (১৪)। পাজের এই টানা ১৪ জয়ে আর্জেন্টিনা দল খেলেছেও দারুণ। ৪৮ গোল করার পথে হজম করেছে মাত্র ৩ গোল, ১১ ম্যাচেই ‘ক্লিন শিট’।
কিন্তু লা বোমবেনারো স্টেডিয়ামে জয়ের কপাল হয়নি ১৮ নম্বর জার্সি পরে খেলা পাজের। হয়তো হতো, যদি প্রথমার্ধে তিনি নিজেই গোলের সহজ সুযোগ নষ্ট না করতেন। কিন্তু খেলায় তো সুযোগ নষ্ট হয়ই। আবারও আত্মঘাতী গোলও হয়। যেমন ধরুন শনিবার উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচেই ২–১ গোলের হারে আত্মঘাতী গোল করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। ওই গোলটি না হলে পাজ অন্তত হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তেন না। কিন্তু কিছুই করার নেই। কেউ তো আর ইচ্ছে করে আত্মঘাতী গোল করেন না। আসলে, ভাগ্যই সম্ভবত পাজের পক্ষে ছিল না। নইলে হুলিয়ান আলভারেজ গোল করলে আর্জেন্টিনা যেখানে সব সময়ই অপরাজিত থেকেছে, সেখানে আজ কেন এর উল্টোটা হবে!
বলা ভালো, আলভারেজ গোল করলেই আর্জেন্টিনা জিতেছে। ব্যতিক্রম শুধু তাঁর প্রথম গোল এবং শনিবার সকালের ম্যাচে গোলটি।
২০২২ সালের ২৯ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল করেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। এরপর আজ তাঁর গোলের পরও হারল আর্জেন্টিনা। কিন্তু মাঝের এ সময়ে আলভারেজ যতগুলো ম্যাচে গোল করেছেন, তার সবগুলোতেই জিতেছে আর্জেন্টিনা। সেটাও টানা ১৪ জয়! অর্থাৎ আজ তাঁর গোলের ম্যাচে এই প্রথম হারল লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার হয়ে ৬৩ ম্যাচে ১৭ গোল আলভারেজের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category