• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

‘মোয়ানা’র আয় কম হলেও শীর্ষস্থানেই রয়েছে সিনেমাটি

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: বক্স অফিসে শুরুতেই অপ্রত্যাশিত আয় হলো ডিজনির নতুন লাইভ-অ্যাকশন সিনেমা ‘মোয়ানা’র। মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি আয় করেছে ৪ কোটি ৩০ লাখ ডলার; যেখানে ৬ থেকে সাড়ে ৬ কোটি ডলার আয় করবে ছবিটি- এমনটাই আশা ছিল সংশ্লিষ্টদের।
ভ্যারিয়েটিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘মোয়ানা’ বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তে মোট ৯ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। তবে নতুন পারিবারিক ঘরানার বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আয়টা কম হলেও এই সময়ে শীর্ষস্থানেই রয়েছে সিনেমাটি।
‘মোয়ানা’ ফ্র্যাঞ্চাইজিটি দীর্ঘদিন ধরেই ডিজনির অন্যতম সফল ব্র্যান্ড। ২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ বিশ্বব্যাপী ৬৪ কোটি ৩০ লাখ ডলারের বেশি আয় করেছিল। এছাড়া এটি ডিজনি প্লাসের সবচেয়ে বেশি দেখা সিনেমা।
২০২৪ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েল বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে। একই সঙ্গে ‘মোয়ানা’–ভিত্তিক ২ কোটি ২০ লাখের বেশি খেলনা বিক্রি হয়েছে এবং ডিজনির বিভিন্ন থিম পার্কেও চরিত্রটি রয়েছে। তবে নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের তুলনামূলক দুর্বল সূচনাকে বিশ্লেষকরা দর্শকদের আগ্রহ কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের মতে, মাত্র এক দশকের মধ্যে ‘মোয়ানা’কে ঘিরে একাধিক বড় প্রকল্প আসায় দর্শকদের মধ্যে কিছুটা ক্লান্তি তৈরি হয়ে থাকতে পারে।
তবে বিশ্লেষকদের ধারণা, গ্রীষ্ম মৌসুমের শেষ দিকের বড় পারিবারিক সিনেমা হওয়ায় আগামী সপ্তাহগুলোতেও ‘মোয়ানা’ ভালো ব্যবসা করতে পারে। বিশেষ করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ছুটি চলায় পারিবারিক দর্শক টানার সুযোগ রয়েছে। এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’ও প্রথম সপ্তাহান্তে মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার আয় করলেও শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ৭২ কোটি ২০ লাখ ডলারের বেশি আয় করেছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category