• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে ম্যানচেস্টার সিটি শিরোপা হারানো ও আর্থিক জরিমানার শঙ্কায়। আপাতত ক্লাবটি তাদের আপিলের রায় শোনার অপেক্ষায়। তাদের এই অবস্থা দেখে ব্যথিত সাবেক তারকা কেভিন ডি ব্রুইনা। যে ইতিহাদ স্টেডিয়ামে ট্রফিসমৃদ্ধ এক দশক কাটিয়েছেন, সেখানে ফেরার আগে আবেগ ঝরল তার কণ্ঠ থেকে।
২০২৩ সালে ট্রেবলসহ ম্যানসিটিতে ১৬টি ট্রফি জিতেছেন ডি ব্রুইনা। ২০২৫ সালে ফ্রি ট্রান্সফারে তিনি যোগ দেন নাপোলিতে। সিরি আ ক্লাবের হয়ে বেলজিয়ান তারকা আবারও সিটিতে ফিরছেন। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হওয়ার আগে ডি ব্রুইনা জানালেন, ক্লাবটির প্রতি তার প্রচণ্ড ভালোবাসা এখনও রয়ে গেছে। শাস্তির কারণে সিটি তাদের ঘরোয়া শিরোপাগুলো হাতছাড়া করলেও তাদের প্রতি অনুভূতি কখনও বদলাবে না।
ডি ব্রুইনা বললেন, ‘একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমি যা করেছি, তার জন্য আমি গর্বিত। সত্যি কথা বলতে, এটা আমার ক্লাব। আমি মালিকদের ভালোবাসি। একটি ক্লাব কীভাবে কিনতে হয়, সেই ব্যাপারে আমি (চেয়ারম্যান) খালদুনের (আল মুবারাক) সঙ্গে কথা বলেছি।’
ম্যানসিটির প্রতি কেবল ভালোবাসাই আছে তার মনে, ‘এই ক্লাবের প্রতি আমার শুধু ভালোবাসাই আছে। আর সেটা কখনও বদলাবে না। (যেভাবে) ১০ বছর ধরে তারা আমাকে ও আমার পরিবারকে দেখভাল করেছে। অবশ্যই, জীবনে নিয়মকানুন আছে। কিন্তু সবাই সীমার মধ্যে খেলে। আমি সাদা দাগের মধ্যে খেলেছি, অন্য খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমার দল ও খেলোয়াড়দের সঙ্গে অনেক অভিজ্ঞতা হয়েছে। এটাই আমার কাছে মূল্যবান।’
ডি ব্রুইনা নিজের দায়বদ্ধতা নিয়ে বললেন, ‘আমি আমার সর্বস্ব দিয়েছিলাম এবং আমার মনে এই ধারণা বদলাবে না। আমার মনে হয় না তারা একজন খেলোয়াড় হিসেবে আমাকে ও আমার দলের খেলাকে কীভাবে দেখে, সেই ব্যাপারে অনেক লোকের দৃষ্টিভঙ্গি বদলাবে।’
ম্যানসিটির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অনেকের মনে অস্বস্তিকর অনুভূতি হওয়া স্বাভাবিক। কিন্তু সেই দলে নেই ডি ব্রুইনা, ‘সবারই তাদের নিজস্ব মতামত আছে মনে করি। অন্যেরা হয়তো কিছুটা লজ্জিত হতে পারে, কিন্তু আমি সে ব্যাপারে কিছুই বদলাতে পারব না।’
চারশর বেশি ম্যাচ খেলে ১০৮ গোল করা ডি ব্রুইনা প্রতিপক্ষ দলে থাকলেও ইতিহাদ স্টেডিয়ামের দর্শকরা তাকে অভিবাদন জানানোর প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ সালের মে মাসে তিনি ক্লাবের শেষ হোম ম্যাচ খেলার পর তাকে সম্মান জানাতে স্টেডিয়ামের বাইরে একটি ভাস্কর্য বানানোর ঘোষণা দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category