• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

‘ম্যায়নে প্যায়ার কিয়া’য় সালমানের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ভাগ্যশ্রী

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডের শীর্ষ তারকা সালমান খান বর্তমানে চড়া পারিশ্রমিক নিলেও ক্যারিয়ারের শুরুতে একটি ব্লকবাস্টার সিনেমায় নায়িকা ভাগ্যশ্রীর চেয়েও কম টাকা পেয়েছিলেন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমানের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক নিয়েছিলেন নবাগত এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার পেছনের কারণ ও বলিউডের পারিশ্রমিক বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলেছেন ভাগ্যশ্রী।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার জন্য সালমান খান মাত্র ২৫ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। অন্যদিকে একই সিনেমায় অভিনয়ের জন্য ভাগ্যশ্রীকে দেওয়া হয়েছিল ১ লাখ রুপি। মূলত চাহিদা ও সরবরাহের সমীকরণের কারণেই সে সময় সালমানের চেয়ে চারগুণ বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এ নিয়ে ভাগ্যশ্রী জানান, এটি ছিল সম্পূর্ণ একটি ব্যবসায়িক সিদ্ধান্ত।
সেই সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে ভাগ্যশ্রী বলেন, এটি মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। একজন নারী কঠোর পরিশ্রম করলেও যদি প্রযোজক বা পরিচালক মনে করেন অন্য কেউও সেই কাজ করতে পারবেন, তবে তারা নিজেদের ইচ্ছেমতো টাকা দেবেন। তখন অভিনেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সেই টাকায় কাজ করবেন কি না। তিনি আরও উল্লেখ করেন, বলিউডে অনেকেই কাজের সুযোগ পেতে কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়ে যান, যা পারিশ্রমিক সমতার পথে বড় বাধা।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া সুরাজ বারজাত্য পরিচালিত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। অন্যদিকে সালমান খান এর আগে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং সালমান-ভাগ্যশ্রী জুটি রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন। এই সিনেমায় আরও অভিনয় করেছিলেন অলোক নাথ, রিমা লাগু ও মনীশ বহেল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category