• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : আর্লিং হলান্ডের সিগনেচার স্টাইলে হেঁটে চমকে দিলেন বিটিএস তারকা জিমিন। হলান্ডের মতো ঘাড় ঝুঁকে হাঁটতে দেখা গেছে তাঁকে। জার্মানিতে বিটিএসের আরিরাং ট্যুরে শো করছিলেন জিমিন। সেখানে হলান্ডের আদলে জিমিনের হাঁটার ভঙ্গি দেখে দর্শকের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ে।
ইএসপিএন মেক্সিকো জানিয়েছে, ১১ জুলাই মিউনিখের অ্যালিয়ানৎস অ্যারেনায় এই ঘটনা ঘটে। মূল কনসার্টের আগে সাউন্ডচেকের সময় এক ভক্তের হাতে থাকা একটি পোস্টার জিমিনের নজরে পড়ে। পোস্টারে মার্ভেলের সুপারহিরো থর, আর্লিং হলান্ড ও জিমিনের ছবি পাশাপাশি ছিল।
পোস্টারে কোরীয় ভাষায় থরকে বলা হয় ‘বজ্রের দেবতা’, হলান্ডকে ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে ‘আমাদের দেবতা’। পোস্টারটি দেখে হেসে উঠেন জিমিন। পরে মূল কনসার্টে জিমিন মঞ্চে হলান্ডের পরিচিত হাঁটার ভঙ্গি নকল করে দেখান। দর্শকেরা তখন করতালি ও উল্লাসে ফেটে পড়েন।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইএসপিএন মেক্সিকো ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।’
চিলির সংগীতভিত্তিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও হলান্ডের পাশাপাশি দুটি ছবি প্রকাশ করে। পোস্টে কে-পপ তারকা ও নরওয়েজীয় ফুটবলারের এই মজার মিলকে তুলে ধরা হয়।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category