• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি ডাকসুর সংগ্রহশালায় রাখা জিন্নাহর ছবি ভাঙচুর মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য টেকনাফে সাঁড়াশি অভিযানে মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ ধর্ম নিয়ে টানাটানির পর আদালতের আদেশে ৮ দিন পর দাফন জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বিজিবি‘র রাজশাহীর পবায় বিনামূল্যে ৮৩ হাজার গবাদিপশুকে টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা গাজীপুরের টঙ্গীতে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু

রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে কুষ্টিয়ার টগর লজে নানা আয়োজন

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কুষ্টিয়া : বিশ্বকবি রবীদ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ২৫ বৈশাখ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে শহরের কবি আজিজুর রহমান সড়কে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত টগর লজে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।
সকালে কবিগুরুর আবক্ষ প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণ ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর টেগর লজ প্রাঙ্গণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অন্যদিকে, কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালী উপজলার শিলাইদহে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠানমালা। দুপুর আড়াইটাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠান শুরুর আগেই কুঠিবাড়ীতে রবীন্দ্রপ্রেমী দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে আসতেন। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের অনেকটা সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রবীদ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার। এ ছাড়াও তিনি এখানে বসেই অনেক কালজয়ী সাহিত্য রচনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category