• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও র‍্যালি ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রস্তুতি ন্যাশনাল ব্যাংকের বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান, ১ কোটি ৩৯ লাখ টাকার সোনা-আইফোন জব্দ সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ায় পোশাক রপ্তানি বেড়েছে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের শাখা টিকিয়ে রাখতে সাড়ে ছয় হাজার কোটি মূলধন প্রতিশ্রুতি সরকারের ‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে পিটিআই দিল্লিতে বিক্ষোভের আগে ময়দান ভাড়া নিতে হবে: বিজেপি সরকার

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খুন হওয়া এই নারীর নাম শিরিন বেগম। তাঁকে তাঁর স্বামী হত্যা করে লাশ চার টুকরা করেন। পরে লাশের টুকরাগুলো একটি ব্যাগে রাখেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিরিনের স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী সন্দেহ করতেন, শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ নিয়ে দুই দিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল বাড়ির মালিক ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ গিয়ে শিরিনের লাশ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশের একই সূত্র বলছে, শিরিনকে গতকাল হত্যা করেন দুলাল। তিনি লাশটি চার টুকরা করে একটি ব্যাগে রাখেন। ব্যাগে মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় শিরিনের লাশ পায় পুলিশ।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানায় যাত্রাবাড়ী থানার পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category