• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও র‍্যালি ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রস্তুতি ন্যাশনাল ব্যাংকের বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান, ১ কোটি ৩৯ লাখ টাকার সোনা-আইফোন জব্দ সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ায় পোশাক রপ্তানি বেড়েছে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের শাখা টিকিয়ে রাখতে সাড়ে ছয় হাজার কোটি মূলধন প্রতিশ্রুতি সরকারের ‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে পিটিআই দিল্লিতে বিক্ষোভের আগে ময়দান ভাড়া নিতে হবে: বিজেপি সরকার

দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান, ১ কোটি ৩৯ লাখ টাকার সোনা-আইফোন জব্দ

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রভাত অর্থনীতি: ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭৩৩ গ্রাম সোনার গহনা ও সোনার বার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক করা এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানায় গত ১২ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯৯ গ্রাম সােনার গহনা ও একটি আইফোন জব্দ করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম সোনা জব্দ করা হয়।
ঢাকার শাহজালাল বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-০৩১৬ ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার ব্যাগেজ থেকে ২৯৯ গ্রাম সোনার গহনা ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম সোনা জব্দ করা হয়। শুল্ক-করসহ যার আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।
সিআইআইডি জানায়, ওই ফ্লাইটের যাত্রী তানবীর হাসান রিফাত শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সোনা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তার জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম সোনার গহনা এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার পাওয়া যায়।
একই ফ্লাইটে আসা অন্য যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের আরেকটি সোনার বার এবং ১০০ গ্রাম সোনার গহনা জব্দ করা হয়। সংশ্লিষ্ট এক যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে আগে ব্যাগেজ সুবিধায় সোনা আনার তথ্যও পাওয়া গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ৯০২ গ্রাম সোনা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইআইডি। এর মধ্যে ৭০২ গ্রাম সোনার বার ও ২০০ গ্রাম গহনা রয়েছে বলে জানায় এনবিআর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category