• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ বিশিষ্টজনদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে: রিজভী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

রাজশাহীতে হঠাৎ বাস চলাচল বন্ধ

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী : রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের সদ্যঘোষিত কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই সারা দেশের সঙ্গে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার (১৮ মে) সকাল থেকে হঠাৎ দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। নির্বাচন ছাড়া কেন্দ্র থেকে নতুন কমিটি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের একটি বড় অংশ এই ধর্মঘটের ডাক দেয়।
পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রবিবার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটি নতুন কমিটি ঘোষণা করে। ২১ সদস্যের ওই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু সাধারণ শ্রমিকদের একাংশ এই সিদ্ধান্ত মেনে না নিয়ে সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং টার্মিনাল থেকে কোনও বাস ছাড়তে দেননি।
আন্দোলনকারীদের দাবি, ঘোষিত পকেট কমিটি অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং সুনির্দিষ্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।
এদিকে সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরীর ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রীরা বাস না পেয়ে চরম বিপাকে পড়েছেন।
ময়মনসিংহগামী যাত্রী রফিক নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে কাউন্টারে এসে শুনি বাস চলবে না। জরুরি কাজে সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।
সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘটের হুঁশিয়ারি বিক্ষুব্ধ শ্রমিক নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, ফেডারেশনের দেওয়া বর্তমান অবৈধ কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত তাদের এই আন্দোলন ও চাকা বন্ধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে নতুন ঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, হঠাৎ বাস বন্ধের কারণে যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা আন্দোলনরত পক্ষসহ সবার সঙ্গে কথা বলছি, যাতে দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক করা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category