• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

রাণীনগরের বাজারে উঠতে শুরু করেছে লিচু, ক্রেতাদের উপচে পড়া ভিড়

Reporter Name / ১০৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

​চন্দন ইসলাম, রাণীনগর : তরমুজের মৌসুম শেষ হতে না হতেই উত্তর জনপদের রাণীনগরের বাজারে রসালো ফল লিচুর সমাগম শুরু হয়েছে। জ্যৈষ্ঠের আগাম বার্তায় বাজারে আসা এই লিচুর দাম কিছুটা চড়া থাকলেও স্বাদ নিতে কার্পণ্য করছেন না ক্রেতারা।
রাণীনগরের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, মূলত মাদ্রাজি, মোজাফফর ও বোম্বাই-এই তিন জাতের লিচুই এখন বাজারে প্রধান্য পাচ্ছে। জাতভেদে ​মাদ্রাজি লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে। ​মোজাফফর লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে।​ বোম্বাই লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে ।
​ উপজেলার আবাদপুকুর হাটের ​লিচু বিক্রেতা মোঃ মান্নান হোসেন জানান, নতুন ফল হিসেবে বাজারে লিচুর চাহিদা ব্যাপক। সরবরাহ তুলনামূলক কম হওয়ায় দাম কিছুটা বেশি,আবার আমাদের এই লিচু রাজশাহী ও দিনাজপুর থেকে আনতে হয় এতে গাড়ি ভাড়া বা কেয়ারিং খরচ অনেক বেশি তাই চড়া দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে লিচু কিনছেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে লিচুর দাম কমার কোনো আলামত এখনই দেখা যাচ্ছে না।
​বাজারে আসা ক্রেতারা জানান,মৌসুমের প্রথম ফল হিসেবে পরিবারের জন্য শখ করে লিচু কিনছেন তারা। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলে আরও ভালো হতো বলে অনেকে মন্তব্য করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন বলেন, বাজারে লিচু উঠতে শুরু করেছে যা ইতিবাচক। তবে এই সময়ে অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে একবারে শিশুদের অতিরিক্ত পরিমাণ লিচু খাওয়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে খালি পেটে শিশুদের লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি- বলছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category