• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

রাণীনগরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাবিলা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) ডা: রফি ফায়সাল তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, সিনিয়র মৎস্য কর্মকর্তা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীর সুন্দর পৃথিবী গড়তে হলে অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে। বর্তমানে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব, যার মূল কারণ অপরিকল্পিত জনসংখ্যা।
এই বিশাল জনসংখ্যাকে কারিগরি শিক্ষাসহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায়, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category