প্রভাত সংবাদদাতা, নওগাঁ : জনগণের কল্যাণে মাঠপর্যায়ে নিষ্ঠার সাথে ভালো কাজ করলে সাধারণ মানুষের প্রিয় মানুষ হওয়া যায়। নওগাঁর রাণীনগরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল হাসানের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে এ কথা বলেন আত্রাই- রাণীনগর নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. রেজাউল ইসলাম রেজু।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা রাণীনগরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১,০০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে চাল তুলে দেন এমপি রেজাউল ইসলাম রেজু। এ সময় অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের জনবান্ধব ও দূরদর্শী কাজের প্রশংসা করে এমপি রেজু বলেন সরকারি কর্মকর্তারা যখন আন্তরিকতার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেন তখন তারা জনগণের হৃদয়ে স্থান করে নেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর এবং স্থানীয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় এই মানবিক সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই চাল বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া মন্ডল, আলফারুক জেমস, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি মেজবাউল হক লিটন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি,
নয়ন খান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মোজাক্কির হোসেন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, উপজেলা যুবদলআতিকুল ইসলাম জেমস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল সিরাজ এ আলম, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলমতিউর রহমান উজ্জল, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল,
মাহামুদ হাসান বেলাল, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলমিঠু, যুগ্ম আহ্বায়ক,উপজেলা স্বেচ্ছাসেবক দল জাহিদ হাসান শিমুল, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল ফাইমা বেগম, সভানেত্রী, উপজেলা মহিলা দল। টনি, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।