• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী ডা. এবিএম আব্দুল্লাহ পদ বাতিলের বিষয়ে জবাব দেয়নি বিএমইউ প্রশাসন

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা, এক সন্দেহভাজন আটক

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা এবং দুই কন্যাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ের অবস্থা আশঙ্কাজনক। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, তিন জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে মা শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ইকরা (১৭) ও সিফাকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ে ছায়মা (২১)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামে। নিহত শাহীনুরের স্বামীর নাম কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া থাকতো। প্লাস্টিক পণ্য হকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে তারা।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জহির হোসেন নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকেও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত এবং অভিযুক্ত জহিরের বাড়ি একই এলাকায়।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) রাশেদুল বলেন, তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একজন গুরুতর আহত। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকেও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category