• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান প্রবাসীর স্ত্রীর শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ঘাটেরঅেবস্থা বেহাল চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী এখন সুস্থ জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ শুরু করায় নানামুখী ষড়যন্ত্র হচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম কালিয়াকৈরে কারখানার পানি খেয়ে অসুস্থ দুই শতাধিক শ্রমিক অবশেষে আশ্রয় পেলো শিশুসন্তানসহ কুড়িগ্রাম সীমান্তের সেই দম্পতি পাথরঘাটায় অবৈধ ক্লিনিকের ফাঁদে রোগীরা, প্রতারিত হচ্ছেন সেবা প্রার্থীরা পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর আপিলের জমার হার ব্যাপকভাবে কমানোর প্রস্তাব বাজেটে

শত্রুতার জেরে মোটরসাইকেল আরোহীকে ইট ছুড়ে মারা হয়, গ্রেপ্তার ২: পুলিশ

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে ইট ছুড়ে মেরে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইট মেরে আহত করার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছিল।
শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টা ২০ মিনিটে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া হাজী আশরাফ আলী হাইস্কুলের কাছে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন রাফি নামের এক যুবক। এ সময় কয়েকজন তাঁর গতিরোধের চেষ্টা করেন। মোটরসাইকেল না থামালে পারভেজ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। এতে তাঁর মাথার ডান পাশে আঘাত লাগে। এতে রাফি মোটরসাইকেলসহ সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরাই একটি অটোরিকশায় রাফিকে ঘটনাস্থল থেকে নিয়ে যান। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
পুলিশ কর্মকর্তা মোস্তাক সরকার আরও বলেন, মামলার তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করা হয়। তাঁরা হলেন পারভেজ, ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন বাবু ও আমিন।
ঘটনাস্থলের কাছ থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারভেজ ও তাঁর সহযোগী ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে রাফির সঙ্গে তাঁদের বিরোধ দেখা দেয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পারভেজ ও ফয়সালের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category