• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে

শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, শরীয়তপুর: শরীয়তপুরে এবার দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়ে এ মিছিলে অন্তত শতাধিক নেতাকর্মী অংশ নেয়। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। ইতিমধ্যে বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুরের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক লোকজন ঢাকা-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করছেন। দিনের আলো ফোঁটায় পাশে দিয়েই অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়। এমনকি মিছিলের কারণে পেছনের দিকে একটি ট্রাককে আটকে থাকতে দেখা যায়। এসময় বিক্ষোভকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বেসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে মিছিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ। দিনের আলোতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিল হলেও তাদের কাছে এখনো পৌঁছায়নি তথ্য।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তারা যে বিক্ষোভ মিছিল করবে এমন তথ্য আমাদের কাছে ছিল না। এছাড়া জায়গাটি পালং ও নড়িয়া থানার বর্ডার হওয়ায় হুটহাট করে তারা মোটরসাইকেল নিয়ে এসে মিছিল করে চলে যায়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category