• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, একজনের বেতন স্থগিত

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে একজন বেঞ্চ অফিসারের বেতন স্থগিত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোর্ট প্রশাসন পৃথক পৃথক অফিস আদেশ থেকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানা গেছে। অফিস আদেশ বলা হয়েছে, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা অনুপস্থিত থাকার দায়ে প্রথম আপিল শাখায় কর্মরত মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজন এমএলএসএস মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমিত ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের অফিস আদেশ জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category