• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা অ‌তি‌রিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহদী আমিন তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো ৫২ বলে ২০৪, অবিশ্বাস্য শোনালেও সত্যি, বৈভবের ট্রিপল সেঞ্চুরির খুব বেশি দেরি নেই!

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধীদল। সেইসঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে। দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনও পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category