• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

শ্রীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বেতন, ঈদের ছুটি বাড়ানোসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কারখানায় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় মিতালী গ্রুপের কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে চলতি মাসের বেতন এবং ১১ দিনের ছুটির দাবিতে তারা কর্মবিরতি পালন করছিলেন। বুধবার কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে ফিরলেও আজ সকালে কারখানায় এসে দেখতে পান অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের মধ্যে ২০০ থেকে ২৫০ জন কারখানায় জোর করে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে অনেক শ্রমিক আহত হয়েছেন।
কেএসএস নিট কম্পোজিট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ঈদের আগে ২০ দিনের অগ্রিম বেতন এবং ১০ দিনের ছুটি দেওয়া হবে। কিন্তু শ্রমিকরা তা না মেনে অযৌক্তিক দাবিতে কারখানায় ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।’
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘কারখানায় থানা ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি সাউন্ড গ্রেনেড ও চারটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category