• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ

শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার এনসিপি নেতা

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম। তিনি জানান, গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সজল উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে দাবি করেছেন উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মামুন হাসান।
জানা গেছে, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সজলের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই স্ক্রিনশটে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের পাশাপাশি পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপি শেয়ার করা হয়। তবে সজলের ফেসবুক আইডিতে গিয়ে ওই পোস্টটি পাওয়া যায়নি।
এদিকে সজলের মা আসমা আক্তার বলেন, বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে তার ছেলে একটি পোস্ট দিয়েছিল। পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে সে তা ডিলিট করে দেয়। পুলিশ তাকে জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণে সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, আমার ছেলে সহজসরল। তাই ভুল করতে পারে। পোস্টটি ডিলিট করে দেওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হলো।
এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ বলেন, সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সেই ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়। বরং তাকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category