• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline
ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল তুরস্কের ফার্স্ট লেডির দেয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ফিরে যাচ্ছেন চীনা শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী

শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বড় জয় পাওয়ার আনন্দে গা ভাসাতে রাজি নন জামাল ভূঁইয়া। সেমিফাইনালে পাকিস্তান ম্যাচেই পূর্ণ মনোযোগ রাখছেন এই ফুটবলার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কিংস অ্যারেনায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জামাল। এ সময় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল উল্লেখ করে জামাল বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পুরো দলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচটা ভালো ছিল। আমরা ৪ গোল করছি, ক্লিনশিট রাখছি– সবমিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন মনোযোগ থাকবে পাকিস্তানের সাথে (ম্যাচের দিকে)।’
এরই মধ্যে চোটের কারণে সাফ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তার বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও বলেছেন জামাল। তিনি বলেন, ‘সাদ চোট পেয়েছে। অবশ্যই তার জায়গায় বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয়ও সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডকেই দরকার।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category