• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

সরকারি স্কুলের উন্নয়নে কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার যে কেবল রুপালি পর্দায় অ্যাকশন হিরো নন, বাস্তব জীবনেও তিনি এক বড় দিলের মানুষ তা আবারও প্রমাণ করলেন। এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক সংকটে কোটি কোটি টাকা অনুদান দিয়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। এবার সেই উদারতার তালিকায় যুক্ত হলো এক নতুন ও অনন্য দৃষ্টান্ত। কাশ্মীরের এক প্রত্যন্ত সীমান্তবর্তী সরকারি স্কুলের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি।
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার এক দুর্গম সীমান্ত গ্রাম নেরো তুলাইল। সেখানেই অবস্থিত এই সরকারি স্কুলটি। মূলত অক্ষয় কুমারের দেওয়া সেই মোটা অঙ্কের অনুদানেই এবার মাথা তুলে দাঁড়িয়েছে স্কুলের জমকালো নতুন ভবন।
পেছনের গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ক সময়টা ছিল ২০২১ সাল। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ -এর বিশেষ আমন্ত্রণে সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে গিয়েছিলেন অক্ষয়। সেই সফরের মাঝেই তিনি পা রাখেন উত্তর কাশ্মীরের এই প্রত্যন্ত নীরু গ্রামে।
সেখানে গিয়ে অভিনেতা দেখতে পান স্কুলের জরাজীর্ণ দশা। কনকনে ঠান্ডার মাঝেও ভাঙাচোরা ক্লাসরুমে পড়ুয়ারা কীভাবে কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা করছে, তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড সুপারস্টার। তাৎক্ষণিকভাবেই তিনি স্কুলটির খোলনলচে বদলে দিতে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। অবশেষে দীর্ঘ ৫ বছর পর সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করলেন অক্ষয় কুমার।
নতুন এই আধুনিক ভবনে শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষকদের দাপ্তরিক কাজের জন্য সুপরিসর আলাদা অফিস স্পেস। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টির কথা চিন্তা করে স্কুলের ‘মিড-ডে মিল’ প্রকল্পের রান্নাঘর ও পরিবেশন সুবিধাও আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category