• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সাবেক মেয়র আইভীর ১০ মামলায় জামিন বহাল

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যাসহ পৃথক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আরও পাঁচ মামলায় তার জামিনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। ফলে ১০ মামলায় তার জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার। রবিবার (১০ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।
এ আগে, বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যাসহ পৃথক পাঁচ মামলায় গত বছরের নভেম্বরে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন আদালত। হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে তা স্থগিত করেন চেম্বার জজ আদালত। পরে ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি জামিন দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজো বাধা দেওয়ার দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এই ১০ মামলায় আজ আপিল বিভাগে শুনানি হয়। এদিকে, আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে ৩০ এপ্রিল সেই দুই মামলায় জামিন দেন হাইকোর্ট। ওই জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। গত বছর ৯ মে ভোর রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category