• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
দুই পরিবর্তন নিয়ে সেঞ্চুরিয়ান টেস্টের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ ২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল আয়োজন করতে চায় বাংলাদেশ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। তবে কোন মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১। পরে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে তাঁদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category