• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিচ্ছে সরকার এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী

সাভারে ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ ২১ কারখানা, ১৭টিতে ছুটি

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকার সাভার উপজেলার সাভারে শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ আছে। ‘কাজ নেই, মজুরি নেই’ (‘নো ওয়ার্ক, নো পে’) নিয়মে এসব কারখানা বন্ধ করা হয়েছে। ফলে কারখানা বন্ধ থাকায় শ্রমিকেরা মজুরি পাবেন না। এ ছাড়া কারখানায় এসে কাজ না করায় ১৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। রবিবার বেলা দেড়টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদে বার্তায় এসব তথ্য জানান।
মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজ না করায় দুপুর পর্যন্ত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা। আজ সকাল থেকে বেলা একটা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবব পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি গত কয়েক দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা। এ ছাড়া বন্ধ বলা হলেও অনেক কারখানায় কাজ চলছে। সকালে ছুটি ঘোষণা করে পরিস্থিতি অনুকূলে থাকায় দুপুরে আবার কিছু কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, তাঁদের কারখানার সামনে ১৩ (১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে কারখানাগুলো। কিছু কারখানায় সকালে ছুটি দিলেও দুপুরে এমনকি ওভারটাইম হিসেবেও উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিস্থিতি বিগত দিনগুলোর তুলনায় অনেকটাই ভালো।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কয়েকটি কারখানার সামনে শ্রম আইনের ১৩(১) ধারায় ছুটির নোটিশ টাঙানো থাকলেও পরিস্থিতি অনুকূলে থাকায় সেগুলোর মধ্যে বেশ কয়েকটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কিছু কারখানায় সকালে ছুটি ঘোষণা করা হলেও দুপুরে অতিরিক্ত সময় (ওভারটাইম) হিসেবে কাজ চলছে। আগের দিনগুলোর তুলনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন অনেক ভালো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category