• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সাধারণ মানুষের কী হবে? দিনে গরম, রাতেও ঘুম নেই ভোগান্তির সঙ্গে বাড়ছে ব্যয় নতুন পে স্কেলে মূল্যস্ফীতিতে কিছুটা চাপ তৈরির আশঙ্কা রয়েছে: ডা. জাহেদ উর রহমান ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেয়া হবে না: ট্রাফিক প্রধান যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি ও পরামর্শ ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ ‘পেঁয়াজের ঝাঁজ’, ‘মরিচের ঝাল’ লিখে অযথা আতঙ্ক ছড়াবেন না : বাণিজ্য পরামর্শক নতুন পে-স্কেল ‘ঐতিহাসিক’, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: তিন দশকেরও বেশি সময় অভিনয় করছেন অভিনেত্রী সোনালি কুলকার্নি। মারাঠি, হিন্দিসহ একাধিক ভাষার ছবিতে দেখা গেছে তাকে। ক্যারিয়ারে নানা রকম গল্পের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তেমনই তার ক্যারিয়ারের একটি আলোচিত সিনেমা ‘ভারত’। ২০১৯ সালে এ ছবিতে সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অথচ তিনি অভিনেতার চেয়ে ৯ বছরের ছোট।
এক সাক্ষাৎকারে সোনালি জানান, এ সিনেমার অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। তার মনে হয়েছিল, নিজের থেকে বয়সে বড় একজন অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করা কতটা বিশ্বাসযোগ্য হবে?
কিন্তু পরিচালক আলি আব্বাস জাফর এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া তাকে বোঝান যে ছবির ফ্ল্যাশব্যাক অংশে এই চরিত্রটির গুরুত্ব অত্যন্ত বেশি।
সোনালির কথায়, ছবির অতীতের ঘটনাগুলিই মূল চরিত্র ভারতকে এবং তার জীবনের নানা সিদ্ধান্তকে বুঝতে সাহায্য করে। ফলে ভুল অভিনেতা নির্বাচন করলে গোটা গল্পের আবেগ ও বিশ্বাসযোগ্যতাই নষ্ট হতে পারতো। শেষ পর্যন্ত বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন অভিনেত্রী।
সালমান শাহর নায়িকারা কে কোথায়সালমান শাহর নায়িকারা কে কোথায়
সোনালি আরও জানান, ছবিতে তার অধিকাংশ দৃশ্য ছিল ছোটবেলার ভারত চরিত্রে অভিনয় করা শিশুশিল্পীর সঙ্গে। প্রাপ্তবয়স্ক ভারত অর্থাৎ সালমানের সঙ্গে তার তুলনামূলকভাবে কম দৃশ্য ছিল। তাই বয়সের ব্যবধান নিয়েও খুব একটা সমস্যা তৈরি হয়নি। সোনালি বলেন, ‘ছবিটির জন্য আমাকে যথেষ্ট ভালো পারিশ্রমিক দেওয়া হয়েছিল। ফলে চরিত্রটি নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।
সালমান ছাড়াও ‘ভারত’-এ ছিলেন ক্যাটরিনা, দিশা পাটানি, সুনীল গ্রোভার, তব্বু, জ্যাকি শ্রফ এবং নোরা ফতেহি। মুক্তির পর বক্স অফিসেও সাফল্য পায় ছবিটি। বিশ্বজুড়ে ৩২৫ কোটির বেশি ব্যবসা করেছিল ‘ভারত’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category