• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের ‘আদর্শ’ বন্ধুত্বের উদাহরণ টানলে সঞ্জয় দত্ত ও সালমান খানের কথা আসবে প্রথম দিকেই। কয়েক দশক ধরে তাদের বন্ধুত্ব। একজনের বিপদে আরেকজন সবসময় পাশে থেকেছেন। জীবনের ষাট পেরিয়ে এখনো তারা আগের মতোই আমুদে, ফুরফুরে।
শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সালমান। তাতে সঞ্জয়-সালমান একে-অপরকে জড়িয়ে রয়েছেন। সাঞ্জুর পরনে কালো শার্ট, আর সালমানের গায়ে কালো টি-শার্ট। বলিউডের দুই প্রতাপশালী তারকার এমন আবেগঘন মুহূর্ত থেকে মুগ্ধ নেটিজেনরাও।
পোস্ট করার ১০ ঘণ্টার মাথায় ইনস্টাগ্রামে সালমানের ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে ২৪ লাখ, আর ফেসবুক পেজে প্রায় ১ লাখ ৮০ হাজার। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।
পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেছেন তাদের দুজনের গাওয়া গান ‘চল মেরে ভাই’। এটি ২০০০ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার গান, যেটাতে একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। আর ক্যাপশনে লিখেছেন, ‘বাবা (বলিউডের প্রায় সকলেই সঞ্জয়কে বাবা বলে সম্বোধন করেন) ফরএভার। সঞ্জু বাবা হলো আমাদের সবার বাবা, আর এখন সে আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু, সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।’ সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টটিতে ভালোবাসা জানিয়েছেন। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘ব্রাদার্স ফর লাইফ’।
২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেদিনই তুলেছিলেন তারা। আর এ পোস্টের মাধ্যমে যেন বিলম্বিত শুভেচ্ছাই জানালেন ‘ভাইজান’।
উল্লেখ্য, সালমান ও সঞ্জয় দত্তকে পূর্ণাঙ্গভাবে দেখা গেছে ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ ছবিগুলোতে। এর বাইরেও অনেক ছবিতে অভিনয় করেছেন তারা। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশন সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুজনে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category