• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
থাইল্যান্ডের গায়িকা ও র‍্যাপার লিসার প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’ আঙ্গুর চাষে নতুন স্বপ্ন দেখছেন দশমিনার কৃষি উদ্যোক্তা আকরাম দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস চায়না এক্সিম ব্যাংক প্রেসিডেন্টের নতুন আইফোন কেনার সময় আসল-নকল চেনার মূল উপায় কোন পদ্ধতিতে ডিম খাওয়া ভালো? বেড়াতে যাওয়ার পরিকল্পনা: ভারতের ছত্তীসগঢ়ের মৈনপাট হতে পারে দারুণ পছন্দ পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পনা সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সিটি ছাড়ার প্রশ্নে গার্দিওলা বললেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়বেন পেপ গার্দিওলা। কিন্তু মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর সিটির এই কোচ জানিয়েছেন, এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং এমন ঘোষণা দেওয়ার জন্য বর্তমান সময়টা সঠিক নয় বলেও মন্তব্য করেন গার্দিওলা।
সিটির এই ড্রয়ে ২২ বছর পর লিগ শিরোপা জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের। ফলে আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি এখন সিটির জন্য স্রেফ আনুষ্ঠানিকতা। আর ম্যাচটি সম্ভবত রূপ নিতে যাচ্ছে গার্দিওলার জন্য এক আবেগঘন বিদায়ী মঞ্চে। তবে মৌসুম শেষে সিটি ছাড়ার প্রশ্নে গার্দিওলা খোলাসা করে কিছুই বলেননি। বোর্নমাউথের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর স্কাই স্পোর্টসকে সিটি কোচ বলেন, ‘আমি বলতেই পারি যে চুক্তির আরও এক বছর বাকি আছে। তবে আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, টুর্নামেন্ট চলাকালে যেকোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা দলের জন্য সব সময়ই খুব খারাপ ফল নিয়ে আসে।’
গার্দিওলা যোগ করেন, ‘আপনারা বুঝতেই পারছেন, এ বিষয়ে সবার আগে আমার ক্লাবের চেয়ারম্যানের সঙ্গে কথা বলা উচিত। কারণ, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, মৌসুম শেষ হলে আমরা একসঙ্গে বসব এবং আলোচনা করব। এরপরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
সিটিকে ছয়বার লিগ জেতানো এই কোচ এরপর বলেন, ‘চুক্তির আরও এক বছর বাকি আছে। আমি এখানে আপনাদের কিছু বলব না। কারণ, আগে আমার চেয়ারম্যান, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। আমরা যখন এফএ কাপ খেলি, চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াই করি কিংবা প্রিমিয়ার লিগে খেলি—তখন মাথায় কেবল একটাই চিন্তা থাকে। পুরো মনোযোগ থাকে দলকে সর্বোচ্চ পয়েন্ট এনে দেওয়ার দিকে, আর আমরা সেটাই করেছি।’
ড্রয়ে ঘরোয়া ট্রেবলের স্বপ্নও চূর্ণ হলো সিটির। কয়েক দিন আগেই এফএ কাপ জিতেছে তারা, এর আগে ঘরে তুলেছে লিগ কাপের ট্রফিও। খেলোয়াড়দের প্রশংসা করে গার্দিওলা বলেন, ‘খেলোয়াড়েরা পুরো মৌসুমে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছে। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category