• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পিরোজপুরের জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত গৌরীপুরে এক্সিম ব্যাংকের ঋণ খেলাপির মামলায় দ্বীন ইসলাম আটক আনচেলত্তির ‘কঠিন শর্তে’ রাজি হয়েই বিশ্বকাপে জায়গা পেয়েছেন নেইমার ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল সিটি ছাড়ার প্রশ্নে গার্দিওলা বললেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে কবজির চোটে উইম্বলডনেও নেই আলকারাজ ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বিশ্বকাপ সম্প্রচারে এখনও ভারতের সঙ্গে চুক্তি হয়নি, এবার তারা কী করবেন? হাসপাতালে ভর্তি অমিতাভ খবরটি ছিল গুজব

সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৮

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সিলেট: সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ছয়টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমার ত‌লিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের চারজনের নাম–পরিচয় জানা গেছে। ‌ তাঁরা হলেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) ও সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।
দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, নিহত শ্রমিকেরা পিকআপ ভ্যানে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। আর ট্রাকটি ছিল কাঁঠালবোঝাই। এটি চট্টগ্রাম থেকে সিলেটের দিকে এসেছিল।
সিলেট মহানগর পু‌লিশে‌র অতিরিক্ত উপক‌মিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তি‌নি জানান, নিহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাঁদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজের মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category