• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
গাজীপুরে ৫ হত্যাকাণ্ড: ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে : পুলিশ গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে : প্রাণিসম্পদ মন্ত্রী উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি ৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল: পুলিশ সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রাথমিক শিক্ষার্থীদের অধিকাংশ শ্রেণি উপযোগী নয়: ববি হাজ্জাজ দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস মন্ত্রীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে– প্রতিমন্ত্রী হাবিবুর রহমান সৌরবিদ্যুতে ৫ বছরের ‘কর অবকাশ’ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী আইসিডিডিআর,বির গবেষণা : দিনে ৫ ঘণ্টা শিশুদের ‘স্ক্রিন আসক্তি’ বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি

সুনামগঞ্জের তিন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি কোনো শিক্ষককে পাননি।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান এমপি কামরুজ্জামান কামরুল। যাওয়ার পথে তিনি কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের অনুপস্থিতি দেখতে পান।
বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category