• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য গ্রেফতার

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মোংলা : সুন্দরবন থেকে অস্ত্র-গুলি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বুধবার (৩ জুন) বিকেলে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে।
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় দস্যুদের ধাওয়া করে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকি-টকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল ও ১টি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়। অভিযানে ওই বাহিনীর ১টি আস্তানাও ধ্বংস করা হয়।
পরবর্তীতে আটক দস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জের পিসি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে দস্যুতা ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক বনদস্যু আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাটের মোরেলগঞ্জের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য মালামালসহ আটক ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category