• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল : তাসনুভা তিশা

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ছোট পর্দার চেনা মুখ তাসনুভা তিশা। বর্তমান সময়ে ওটিটি কিংবা নাটকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখলেও, শৈশব-কৈশোরে তার স্বপ্ন কিন্তু অভিনেত্রী হওয়া ছিল না। বরং তিনি হতে চেয়েছিলেন সংবাদ উপস্থাপিকা কিংবা আরজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে কথা বলেছেন তিনি।
চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রসঙ্গে তাসনুভা তিশা জানান, ওভাবে তিনি বড় পর্দায় কাজ করেননি, কিছু ওয়েব ফিল্ম করেছেন। তার কথায়, ‘আমিও জানিনা কবে দেখবো। আসলে আমার প্ল্যানিং-এ কী আর হবে? বড় কোনো প্রোডাকশন হাউস, পরিচালক কিংবা প্রযোজক যদি ডাকেন এবং গল্পসহ সবকিছু যদি মিলে যায়, তবেই সেটা সম্ভব। সিনেমা অনেক বড় বিষয়, হুট করে তো হয় না। আল্লাহ যদি কপালে রাখেন, তবে অবশ্যই সিনেমা হবে।’ নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি তখন কাজ করার পাশাপাশি পড়াশোনাও করতাম। সেই সময়টা খুব স্ট্রাগলিং একটা পিরিয়ড ছিল।’ মডেলিং দিয়ে মিডিয়ায় পা রাখলেও সেখানে স্থায়ী না হওয়ার একটি মজার কারণ জানান তিশা।
২০১৩ সালের দিকে ম্যাগাজিন বা শাড়ির ফটোশুট দিয়ে তার পথচলা শুরু। আর এর পেছনে মূল ভূমিকা ছিল তার এক প্রবাসে থাকা বান্ধবীর। তিশার কথায়, ‘আমার এক বান্ধবী আনমোল, ও এখন দেশের বাইরে থাকে। তখন ও একটা অনলাইন বুটিক শুরু করেছিল। ওই আমাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে যায়। আমি তো ভীষণ নার্ভাস ছিলাম, জানতামই না কীভাবে ছবি তুলতে হয়।’
‘রাস্তায় আড়ংয়ের বড় বড় বিলবোর্ড দেখে মনে হতো, ইস! আমি যদি কখনো বিলবোর্ডের মডেল হতে পারতাম! কিন্তু পরে রিয়ালাইজ করলাম, মডেলদের চেহারা যেমন কাটাকাটা হতে হয়, আমারটা তেমন নয়; একটু গোলগাল। তাই আমাকে দিয়ে আসলে ওই অর্থে মডেলিংটা হবে না।’ তিনি বলেন, ‘আমার নিউজ প্রেজেন্টার হওয়ার খুব ইচ্ছা ছিল। টিভির নিচে যে স্ক্রলিং নিউজ যেত, আমি সেগুলো জোরে জোরে পড়তাম। ভাবতাম, ইস! আমি যদি নিউজ প্রেজেন্টার হতে পারতাম! এরপর ক্লাস নাইনে যখন পড়ি, তখন দেশে মাত্র এফএম রেডিও চালু হয়েছে। রেডিও ফুর্তি বা রেডিও টুডেতে আরজেদের কথা শুনে মুগ্ধ হতাম। মনে হতো আমিও যদি আরজে হতে পারতাম! কখনো ভাবিনি যে অ্যাক্টিং করব বা এই প্রফেশনে আসব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category