• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
গোসাইরহাটে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা সেই স্থানে গ্যাসের উপস্থিতি নেই: বাপেক্স পলাশবাড়ীর কালীবাড়ীহাট চামড়ার বাজারে বিক্রেতা আছে, ক্রেতা নেই ঝিনাইদহে ফজরের নামাজ চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ঠাকুরগাঁও সীমান্তে ঠেলে পাঠানো ১১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ সরাইলে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত খুলনায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার আরও ৩৩ পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ কুষ্টিয়ায় অপহৃত তিন শিশুকে ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার ২ কুড়িগ্রাম সীমান্তে বারবার চেষ্টাতেও পুশ ইনে ব্যর্থ বিএসএফ নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলো পুরোদমে সরগরম

সৌদি সিনেমায় অভিনয় করে মুগ্ধ ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: প্রথমবার সৌদি আরবের সিনেমায় অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি। এই ইতালীয় তারকাকে সেভেন ডগস সিনেমায় দেখা গেছে। দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে মনিকা বেলুচ্চি জানান, রিয়াদে বিগ বাজেটের সিনেমাটির শুটিং করেন তিনি, প্রথমবার কাজের অভিজ্ঞতা ছিল দারুণ।
সেভেন ডগস পরিচালনা করেছেন ব্যাড বয়েজ ফর লাইফ ও ব্যাড বয়েজ: রাইড অর ডাই সিনেমা বানিয়ে পরিচিতি পাওয়া আদিল এল আরবি ও বিলাল ফল্লাহ। সিনেমায় মনিকা বেলুচ্চির সঙ্গে অভিনয় করেছেন মিসরের দুই জনপ্রিয় তারকা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ।
মনিকা বেলুচ্চি জানান, এটি সৌদি আরবে তাঁর প্রথম কাজ। পুরো প্রযোজনাটিই ছিল অত্যন্ত গোছানো ও পেশাদার। তাঁর ভাষ্য, ‘রিয়াদের স্টুডিও বিশাল। সত্যিই মনে হয়েছে, আমি বড় বাজেটের একটি আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছি।’
সেভেন ডগস অ্যাকশনধর্মী ‘বাডি-কপ’ ঘরানার সিনেমা। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি অপরাধ চক্র ভাঙার গল্প তুলে ধরা হয়েছে।
এখানে জুলিয়া লিওন নামের এক অপরাধীর চরিত্রে অভিনয় করেছেন বেলুচ্চি। তিনি বলেন, ‘জুলিয়া এমন একজন মানুষ, যিনি সব সময় আইনের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। ইউরোপজুড়ে অপরাধী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’
দুই পরিচালকের কাজের প্রশংসা করে বেলুচ্চি বলেন, তাঁরা অ্যাকশন দৃশ্যগুলোকে গতিশীল ও সিনেম্যাটিকভাবে উপস্থাপন করতে জানেন। কখনো এটি থ্রিলার, কখনো আবার কমিক বইয়ের মতো দৃশ্য তৈরি করেছেন।
অভিনেত্রী জানান, অ্যাকশন দৃশ্যের অভিজ্ঞতা তাঁর জন্য নতুন ছিল। তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করা ছিল মজার ও চ্যালেঞ্জিং। একজন শক্তিশালী কিন্তু ঠান্ডা স্বভাবের নারী চরিত্রে কাজ করা আলাদা অভিজ্ঞতা।’
সিনেমার সহ-অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজের প্রশংসাও করেন বেলুচ্চি। তাঁর ভাষায়, ‘তাঁরা দুজনই খুব উদার ও সহানুভূতিশীল সহশিল্পী। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’
বেলুচ্চি বলেন, মধ্যপ্রাচ্য দ্রুতই গুরুত্বপূর্ণ প্রযোজনা কেন্দ্র হয়ে উঠছে। তিনি বলেন, ‘সিনেমা এখন আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। সেভেন ডগস ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

দ্য ন্যাশনাল অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category