• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

স্বস্তিকা মুখার্জি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে: ঐন্দ্রিলা

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন মৌসুমে উপস্থাপনার দায়িত্ব নিয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। দীর্ঘদিনের এই পরিচিত শোয়ে সঞ্চালক হিসেবে তার আগমন দর্শকদের যেমন নজর কেড়েছে, তেমনই সহকর্মীদের কাছ থেকেও পাচ্ছেন অশেষ শ্রদ্ধা ও প্রশংসা।
সম্প্রতি স্বস্তিকার আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। এবারের মৌসুমে প্রতিযোগী হিসেবে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা।
সেখানে স্বস্তিকার সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শেয়ার করে তিনি জানান, এমন একজন গুণী ও সিনিয়র শিল্পীর কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসা তার হৃদয় স্পর্শ করেছে।
ঐন্দ্রিলা বোস বলেন, ‘আমার প্রিয় অভিনেত্রী ও অনন্য সাধারণ মানুষ স্বস্তিকা মুখার্জির সঙ্গে দুর্দান্ত সময় কেটেছে। একজন সিনিয়র শিল্পী কীভাবে নিজেকে এতটা মার্জিত, আন্তরিক ও উদারভাবে উপস্থাপন করতে পারেন, স্বস্তিকা দিদি তার অনন্য উদাহরণ। সত্যিকারের একজন আদর্শ মানুষের ব্যক্তিত্ব ঠিক এমনই হওয়া উচিত।’ তার কথায়, ‘মঞ্চে তার উপস্থিতি, সুন্দর ব্যবহার এবং মানুষকে গুরুত্ব দেওয়ার মানসিকতা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণ বেড়ে গেছে।’
এবার শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, ‘দিদি নম্বর ১’-এ এসেছে একাধিক চমকপ্রদ পরিবর্তন। আগে যেখানে প্রতি পর্বে চারজন অংশ নিতেন, এখন সেখানে একঝাঁক প্রতিযোগী একসঙ্গে অংশ নিচ্ছেন। পাশাপাশি শোয়ের সম্প্রচারের সময় পরিবর্তন করে রাত ১০টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category