• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: এশিয়ান গেমস ক্রিকেটে এতদিন ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি। তাই ম্যাচের পরপরই সাংবাদিকদের মিক্সড জোনে দৌড়াতে হয়। বাংলাদেশের আজকের হতশ্রী পারফরম্যান্সের পর গেমস কাভার করতে যাওয়া সাংবাদিকরা চেয়েছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক লিটন দাসকে। কোচ লজ্জিত হয়েছেন ঠিকই, তবে অধিনায়ক ব্যর্থতা স্বীকার করলেও অনুতপ্ত নন!
শুরুতে অবশ্য এশিয়ান গেমসের কন্টিনজেন্টের প্রেস অ্যাটাচিরা জানালেন মিক্সড জোনে অধিনায়ক আসবেন না, সংবাদ সম্মেলন হবে। তাই কোচের সঙ্গে কথা বলেই সংবাদ সম্মেলন কক্ষে রওনা হন সাংবাদিকরা। ২০১০ সাল থেকে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট হচ্ছে। বাংলাদেশ প্রথম আসরে স্বর্ণ জিতেছে। ২০১৪ সালে ইনচোনে বৃষ্টির জন্য টসে রৌপ্য পায় বাংলাদেশ। ২০১৮ সালে জাকার্তায় ক্রিকেট ছিল না। ২০২৩ সালে চীনের হাংজুতে ছিল ব্রোঞ্জ। এবার পদকশূন্য।
পাকিস্তান ও শ্রীলঙ্কা দুর্বল শক্তির দল পাঠিয়েছে, এরপরও পূর্ণ শক্তির দল নিয়ে যাওয়া বাংলাদেশ নাস্তানাবুদ। এ নিয়ে অধিনায়ক লিটন বলেন, ‘কোনোভাবেই আমরা এটা কাভার-আপ করতে পারিনি। আমাদের ব্যাটিং ওয়াইজ আমরা আজ আপ টু দ্যা মার্ক ছিলাম না। এখানে এসেছি, টার্গেট ছিল অনেক বড়। তো সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগ আমরা মিস করেছি। ভালো ক্রিকেট খেলতে পারিনি, দ্যাটস হোয়াই সুযোগটা মিস হয়েছে।’
ক্রিকেটে অধিনায়কের গুরুত্ব অনেক। এশিয়ান গেমসে লিটন ব্যাট হাতে দুই ম্যাচে মাত্র ২ রান করলেন। ম্যাচে তার অধিনায়কত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। নিজের পারফরম্যান্স নিয়ে তার মন্তব্য, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্যা মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’
এশিয়ান গেমসে বাংলাদেশের আশা ছিল ক্রিকেট নিয়ে। সেই ক্রিকেটে পদক হাতছাড়া এবং অধিনায়কের যাচ্ছেতাই পারফরম্যান্স। বিশেষ করে দ্বিতীয়-তৃতীয় শক্তির পাকিস্তান-শ্রীলঙ্কার কাছে হারের পর অধিনায়কের পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠলে লিটন বলেন, ‘না, রিজাইন করতে চাই না। তবে হ্যাঁ, ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু না।’
সাঁতার, অ্যাথলেটসহ অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা অর্থকষ্টেও খেলা চালিয়ে নিচ্ছেন। অনেকের খেলার জুতাও থাকে না। সেখানে ক্রিকেটারদের সকল সুযোগ-সুবিধা থাকার পরও এমন পারফরম্যান্সে অনুতপ্ত বা অনুশোচনা হয় কি না– এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘এটা স্বাভাবিক বিষয়। আমরা দেশ থেকে যখন এসেছি, একটা বড় টার্গেট নিয়ে এসেছি। যখন দিতে পারিনি, অ্যাজ এ টিম হিসেবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবারই খারাপ লাগবে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক। বাট অ্যাজ এ বাংলাদেশ টিম অনেক কিছুই দিয়েছে অতীতে। আমার মনে হয় ভবিষ্যতেও দেবে। আমরা ওইটার জন্যই চেষ্টা করব আবার।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category