• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ এই সিনেমা করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে তারপরও ‘জিসম’-এ অভিনয় করেন বিপাশা বসু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : বিনোদন তারকাদের জন্য মর্যাদাপূর্ণ স্থান ‘হলিউড ওয়াক অব ফেম’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাত এটি। সেখানে বিশ্বের প্রভাবশালী তারকাদের নাম খোদাই করে রাখা হয়, সঙ্গে থাকে একটি তারকা।
বিখ্যাত সেই ফুটপাতে গেছেন বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির। কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই সুবাদে গেলেন ‘ওয়াক অব ফেম’-এ। অন্য অনেক তারকার নাম দেখলেও সাফার মনে ছিল একটি নামের খোঁজ। সেটা মাইকেল জ্যাকসন-পপ সংগীতের সম্রাট। শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন সাফা। তাতে দেখা গেল, হলুদ জামা পরে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে রয়েছেন তিনি। তার চোখে-মুখে উচ্ছ্বাসের ছটা।
সাফা প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’
এদিকে অভিনয়টা আগের চেয়ে অনেকখানি কমিয়েছেন সাফা। বড় কোনো উৎসবে কয়েকটি নাটকে হাজির হন তিনি। যেমন সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর আর কোনো কাজের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category