• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ফিরে যাচ্ছেন চীনা শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশই লোকসানে ধুঁকছে: সংসদে শিল্পমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউলের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’ দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন: মীর শাহে আলম পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

হামে শিশুমৃত্যু: পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হাম ও হামের উপসর্গ নিয়ে গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে গড়ে প্রতিদিন ১০ জনে পৌঁছেছে।
হামে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাস দেওয়ার মধ্যেই মৃত্যুর সংখ্যা দেড়গুণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগ এবং সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। গতকাল আরও ৯ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সরকারি হিসাব সঠিক বলে ধরে নিলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category