• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের নেতা–কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানালেন রফিকুল ইসলাম জামাল এমপি অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

হেলিকপ্টার দুর্ঘটনা মারা গেলেন জনপ্রিয় গায়ক অলিভার ট্রি

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও ইন্টারনেট ব্যক্তিত্ব অলিভার ট্রি ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৪ জুন সকালে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে অলিভার ট্রিও ছিলেন। দুর্ঘটনার কারণ তদন্ত করছে ব্রাজিলের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ।
অলিভার ট্রি মূলত তাঁর ব্যতিক্রমধর্মী সংগীত, অদ্ভুত রসবোধ এবং স্বতন্ত্র স্টাইলের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বাটি আকৃতির চুলের কাট, রঙিন পোশাক ও উদ্ভট মিউজিক ভিডিও তাঁকে সমসাময়িক পপ–সংস্কৃতির অন্যতম আলাদা শিল্পীতে পরিণত করেছিল।
ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া অলিভার ট্রি শুরুতে ‘ট্রি’ নামে ডাবস্টেপ ও ইলেকট্রনিক সংগীত তৈরি করতেন। ২০১৩ সালে তাঁর প্রথম ইপি ‘ডেমনস’ প্রকাশিত হয়। পরে ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি ভাইরাল হলে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি আটলান্টিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং অলিভার ট্রি নামে নতুন যাত্রা শুরু করেন।
২০১৮ সালে প্রকাশিত ‘এলিয়েন বয়’ ইপি ট্রির ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এই ইপির দুটি ভিডিও কোটি কোটি দর্শক দেখেন। অল্প সময়েই তিনি ইলেকট্রনিক ও বিকল্প পপ সংগীতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন।
২০২১ সালে ‘লাইফ গো অন’ গানটি টিকটকে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে ‘মিস ইউ’ গানটিও বিশ্বজুড়ে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কোটি কোটি অনুসারী ছিল এবং স্পটিফাইয়ে তাঁর গান বিলিয়নবার স্ট্রিমড হয়েছে।
মৃত্যুর সময় অলিভার ট্রি তাঁর চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘লাভ ইউ ম্যাডলি, হেইট ইউ ব্যাডলি’র বিশ্বসফরে ছিলেন। মে মাসে মেক্সিকো সিটি থেকে সফর শুরু হয়েছিল। এরপর লাতিন আমেরিকার কয়েকটি দেশে কনসার্ট করেন। সামনে ইউরোপ, এশিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকায় তাঁর আরও ডজনখানেক শো করার কথা ছিল।

ভ্যারাইটি অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category