• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প

‘হোক কলরব’-এর দুই দশক পূর্তিতে ২০ নভেম্বর অর্ণবের বিশেষ কনসার্ট

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : নতুন কিছু শব্দ, নতুন আঙ্গিকের সুর ও গায়কী—এসব দিয়ে শ্রোতামনে আলাদা জায়গা করে নিয়েছিলেন শায়ান চৌধুরী অর্ণব। সেই ধারাবাহিকতায় তিনি হয়ে উঠেছেন বাংলা গানের বিশ্বস্ত এক নাম। তার দ্বিতীয় অ্যালবাম ‘হোক কলরব’ শুধু জনপ্রিয়তাই পায়নি, নানা ইতিহাসেরও অংশ হয়ে গেছে।
২০০৬ সালে প্রকাশিত হয় ‘হোক কলরব’। এ বছর অ্যালবামটির দুই দশক পূর্ণ হয়েছে। সেটা উদযাপনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হবে বিশেষ কনসার্ট। অ্যালবামের নামেই শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের বলরুমে হবে অনুষ্ঠানটি।
এই ইনডোর কনসার্টটি আয়োজন করছে টোয়েন্টিজ কমিউনিকেশনস, উপস্থাপনায় রয়েছে ‘সেন্স ইট’। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে অর্ণব তার দর্শকপ্রিয় গান ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করবেন। অর্ণবের সঙ্গে মঞ্চে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক।
কনসার্ট নিয়ে আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শীতের শুরুতে পরিচিত শিল্পীদের গান আর নানা চমকে দর্শকদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দিতেই ইনডোর এই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রিয়জনদের নিয়ে সংগীত উপভোগের আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ‘হোক কলরব’ একক অ্যালবামটি দিয়েই জনপ্রিয়তা পান অর্ণব। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও এর গানগুলো ছড়িয়ে পড়ে। আর ২০১৪ সালে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মূল ভাষা হয়ে ওঠে ‘হোক কলরব’। এই ‘হোক কলরব’ মূলত কবি রাজীব আশরাফের কবিতা। সেটাকেই গানে রূপ দিয়েছিলেন অর্ণব। গুণী সেই কবি ২০২৩ সালের সেপেম্বরে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category