• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম মৎস্য খাতের রপ্তানি আয় বাড়ছে না কেন, পর্যালোচনার তাগিদ মৎস্য প্রতিমন্ত্রীর জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ দিচ্ছে সরকার এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী

হোমনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মেহেদী হাসান , হোমনা : কুমিল্লার হোমনায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপির নির্দেশনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। রবিবার (২২ নভেম্বর) হোমনা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও হোমনা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো : মহিউদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবদুল লতিফ ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আলমগীর সরকার।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মুজিবুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মো. ফাহাদ ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান সোহান, হোমনা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু হায়দার রনি, সাধারণ সম্পাদক মো. হিমেল ও সাংগঠনিক সম্পাদক মো. ফাহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা-মামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও তাঁরা রাজপথ ছাড়েননি। অথচ ক্ষমতায় এসে প্রতিশোধপরায়ণ না হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা সেই নির্দেশনা অনুসরণ করছেন।
বক্তারা আরও বলেন, তাঁদের নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপির নির্দেশনায় হোমনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। তাঁর নির্দেশনা অনুসরণ করে ডিসেম্বরজুড়েও নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন। কেউ জ্বালাও-পোড়াও, সহিংসতা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।
ছাত্রদল নেতারা বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপির নির্দেশনায় তাঁরা ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। তবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা হলে আর ছাড় দেওয়া হবে না। হোমনা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
সমাবেশ শেষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category