• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
বাইউস্টে ‘গ্র্যান্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত তিন লাখ স্কুলছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা অ‌তি‌রিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহদী আমিন তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো

হোয়াইট হাউসের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি

Reporter Name / ১১৮ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বাইরে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা চেকপোস্টে গুলি চালানো বন্দুকধারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই যুবকের নাম নাসির বেস্ট।
বন্দুকধারীর হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ২১ বছর বয়সী নাসির বেস্ট মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হোয়াইট হাউজের প্রবেশপথের চেকপোস্টগুলোর কাছাকাছি ঘোরাঘুরির কারণে প্রায়ই সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের নজরে আসতেন তিনি। গত বছর যানবাহন চলাচলে বাধা দেওয়া এবং হোয়াইট হাউজের একটি সংরক্ষিত পথচারী নিয়ন্ত্রণ চৌকিতে প্রবেশের মতো অনিচ্ছাকৃত অপরাধের জন্য তাকে দুবার গ্রেফতার করা হয়েছিল। সে সময় ওয়াশিংটন ডিসি পুলিশ এবং সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাকে আটক করলে নাসির দাবি করেছিলেন, তিনি গ্রেফতার হতে চান এবং নিজেকে আধুনিক যুগের যিশু খ্রিস্টের অবতার হিসেবে পরিচয় দেন।
তদন্তকারীরা তাই ধারণা করছেন, নাসিরের এই হামলা মূলত তার মানসিক অস্থিরতার কারণেই ঘটেছে। তবে এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিশ্চিত করতে বর্তমানে আরও তদন্ত চলছে। এর আগে, নাসির বেস্টের বিরুদ্ধে হোয়াইট হাউজ প্রাঙ্গণ থেকে দূরে থাকার জন্য একটি আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে তিনি সেই নির্দেশ অমান্য করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ মে ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট নর্থওয়েস্টে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় নাসিরে বেস্টকে। এরপর তিনি হঠাৎ অস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালান। এতে অন্তত একজন পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশন পাল্টা গুলি চালিয়ে তাকে ‘নিষ্ক্রিয়’ করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, তার সংস্থা ঘটনাস্থলে কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :
More News Of This Category