• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
ব্যালন ডি’অর জিতলে লন্ডনে উৎসব করবেন ইয়ামাল ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭, ইয়াবা-মদসহ উদ্ধার ৭ ফোন ফুটবলে আমরা যতবার জিতি, তার চেয়ে বেশিবার হারি: মেসি ব্যর্থ সোহানকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক ম্যারাডোনার মৃত্যু : ২২ ডিসেম্বর মামলার রায় চূড়ান্ত ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন এএফসি’র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের অন্যতম স্মরণীয় হার দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড সরাইল থানায় এমপি রুমিন ফারহানা বললেন, ওসির কাছে নিরাপত্তা চেয়েও পাননি তিনি ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ সুনামগঞ্জের দিরাইয়ে এবার আপত্তির মুখে বন্ধ হলো বাউল গানের আসর

১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস মিলেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া বিশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত দেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category