• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। রবিবার (৪ অক্টোবর) রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।
ফেসবুকে পোস্টে প্রীতম হাসান বলেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
সামাজিক মাধ্যমে একই বিবৃতি দিয়েছেন শেহতাজও। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা দুজনই কৃতজ্ঞ বলে জানিয়েছেন। একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে বলেও উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
প্রীতম বলেছেন, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।’
এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন তারা।তারা আশা প্রকাশ করেছেন, বিষয়টি তাদের দুজনের প্রতিই সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবশেষে সবসময় পাশে থাকা এবং তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় প্রীতম ও শেহতাজের। এর আগে থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের। বিয়ের পরও নানা সময়ে একসঙ্গে নিজেদের মুহূর্তের ছবি ও স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে দেখা গেছে তাদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category