• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও র‍্যালি ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রস্তুতি ন্যাশনাল ব্যাংকের বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান, ১ কোটি ৩৯ লাখ টাকার সোনা-আইফোন জব্দ সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ায় পোশাক রপ্তানি বেড়েছে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের শাখা টিকিয়ে রাখতে সাড়ে ছয় হাজার কোটি মূলধন প্রতিশ্রুতি সরকারের ‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে পিটিআই দিল্লিতে বিক্ষোভের আগে ময়দান ভাড়া নিতে হবে: বিজেপি সরকার

১৫ অক্টোবর থেকে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রস্তুতি ন্যাশনাল ব্যাংকের

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রভাত অর্থনীতি: গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে, যার গ্যারান্টার থাকবে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ইতিমধ্যে সোনালী ব্যাংকের কাছে এ বিষয়ে আবেদন করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়।
নাম প্রকাশ না করার শর্তে সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ঋণের জন্য আবেদন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা চলছে। এদিকে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রস্তুতি নিয়েছে ন্যাশনাল ব্যাংক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category